Posts

একাগ্রচিত্তে কাজ করার সময় অনেকে অবচেতনে মনেই জিহ্বা বের করে রাখে কেন?

Image
◾শুরুর কথা: আপনি মাঝেমধ্যে দেখে থাকবেন যে কিছু মানুষ কোনো কাজ মনোযোগ দিয়ে করার সময় জিহ্বা বের করে উপরের ঠোঁটের সাথে লাগিয়ে রাখে। তারা জানেও না যে জিহ্বা ঠোঁটের সাথে লেগে রয়েছে। হয়তো আপনার ক্ষেত্রেও এই ঘটনা ঘটেছে। তবে, এই বিষয়টা বেশি দেখা যায় শিশুদের বেলায়। কোনো কিছু লেখার সময় প্রায়ই তাদের জিহ্বা ঠোঁটের সাথে লেগে থাকে। আপনি হয়তো এ নিয়ে আর মাথা ঘামাননি। ঘটনাটি খুব সাধারণ মনে হলেও এটা ঘটার কারণ অত্যন্ত জটিল। প্রিয় পাঠক, চলুন খুঁজে বের করি এই ঘটনার প্রকৃত কারণ। ◾মোটর ওভারফ্লো: আমরা কোনো কাজ করার সময় মনের অগোচরে কেন জিহ্বা বের করি এই প্রশ্নের উত্তর দেয়া হয় মোটর ওভারফ্লো তত্ত্বের মাধ্যমে। ফ্রন্টিয়ার্স ইন সাইকোলজিতে প্রকাশিত 2019 সালের একটি সমীক্ষা [ ১ ] অনুসারে মস্তিষ্কের ভাষা নিয়ন্ত্রণকারী অঞ্চল (লোয়ার ফ্রন্টাল গাইরাসে অবস্থিত) মোটর দক্ষতা (হাত পা নাড়ানোর তথা পেশি সঞ্চালনের ক্ষমতা) এবং যন্ত্রপাতি বা সরঞ্জাম ব্যবহারের জন্য নিবেদিত নিউরাল নেটওয়ার্কগুলির সাথে ওভারল্যাপ করেছে । মোটর ওভারফ্লো তত্ত্বানুসারে, মস্তিষ্কের যে অঞ্চল সরঞ্জাম ব্যবহার এবং দক্ষতার জন্য দায়ী সেই অঞ্চলের নিউরনগুলি এতটাই স...

বাতাসের চাপ সমাচার

Image
  ◾শুরুর কথা: প্রাচীনকালে বাতাসকে বস্তু মনে করা হতো না। গ্রীক যুগে দার্শনিক এম্পেডোক্লিস (৪৯০-৪৩০ খ্রি:পূর্ব) পানিতে একটি বালতি উল্টো করে রেখেছিলেন এবং বুঝতে পেরেছিলেন যে পানি ভিতরে প্রবেশ করতে পারছে না, এইভাবে বাতাসকে একটি "বস্তু" হিসাবে তিনি চিহ্নিত করতে সমর্থ হন যা বালতিটি পূরণ করছে। কিন্তু তিনি যখন পানিপূর্ণ বালতিকে ওঠাবার চেষ্টা করেন তখন দেখতে পান বালতিটি ওপরে উঠাতে বেশি বল প্রয়োগ করতে হচ্ছে। কিন্তু কেন এমন হচ্ছে সেটার কোনো কূলকিনারা করতে ব্যর্থ হন তিনি। সমস্যা নেই এ বিষয়ে একটু পরেই বলব। যাহোক, কাল এগিয়ে চলল, নতুন নতুন দার্শনিকদের জন্ম হলো, সবাই সমস্যাটার সমাধানে মনোযোগী হলেন তবে কেউই সঠিক কিছু বলতে পারলেন না। এরিস্টটল বাতাসকে উষ্ণ এবং আর্দ্র বলে বর্ণনা করেছেন। প্লেটো মনে করতেন, বিভিন্ন ধরনের বাতাস আছে, সবচেয়ে উজ্জ্বল হল Aether যা মেঘের কাছাকাছি থাকে এবং সবচেয়ে নিচে মাটির কাছে থাকে Aer যা কিনা কুয়াশাচ্ছন্ন। ◾পট পরিবর্তনের সূচনা: এরই মাঝে রেনেসাঁস এসে পরলো। দীর্ঘ কয়েক শতাব্দী ধরে ইউরোপে জ্ঞান চর্চার সূর্য স্তিমিত থাকার পর অবশেষে সেই অন্ধকার কাটতে শুরু করল। জিওর্দানো ...

আবিষ্কৃত হয়েছে মোটা লবণের দানার আকৃতির (০.৫ মি.মি.) মাইক্রোস্কোপিক ক্যামেরা যা কিনা এর আকৃতির ৫ লাখ গুণ বড় লেন্সের সমান রেজুলেশনের রঙিন ছবি তুলতে সক্ষম!

Image
প্রিন্সটন ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনের গবেষকরা, মোটা লবণের দানার আকারের একটি ক্যামেরা তৈরি করেছেন। মাত্র আধা মিলিমিটার চওড়া এই ক্যামেরাটি পরিষ্কার, রঙিন ছবি তুলতে সক্ষম। গবেষকরা এ নিয়ে কয়েক মাস আগে নেচার কমিউনিকেশনে একটি গবেষণাপত্র প্রকাশ করেছেন । ◾ক্যামেরাটির গঠন এবং কার্যপদ্ধতি:   মাইক্রোস্কোপিক ক্যামেরাটি মোটা লবণের দানার আকারের তৈরি করা হয়েছে যা 500,000 গুণ বড় লেন্সের সমান রেজ্যুলিউশনের রঙিন ছবি তৈরি করতে পারে!এটা সিলিকনের একটি যৌগ দ্বারা তৈরি যা অনেকটা সাধারণ কাচের মতোই। এটাতে ১.৬ মিলিয়ন ক্ষুদ্র, নলাকার পোস্ট বা কলাম দ্বারা আচ্ছাদিত একটি 'মেটাসারফেস' রয়েছে। এই আলোক গ্রহণকারী  পৃষ্ঠটির আকৃতি অনেকটা অ্যান্টেনার মতো। AI ভিত্তিক মেশিন লার্নিং অ্যালগরিদম আলোর সাথে প্রতিটি নলাকার ‘পোস্ট' বা কলামগুলোর মিথস্ক্রিয়াকে একটি ছবিতে রূপান্তর করে। অর্থাৎ কনভেনশনাল ক্যামেরার মতো এই ক্যামেরায় লেন্সের মাধ্যমে আলোকে ফোকাস করা লাগে না। ◾ব্যবহার: ক্যামেরাটি বিভিন্ন কাজে ব্যবহার করা যেতে পারে। ভবিষ্যতে হয়তো এই ক্যামেরা  লেন্স ভিত্তিক ক্যামেরাকে সরিয়ে জায়গা নিয়...

অর্ধেক মস্তিষ্ক নিয়ে বেঁচে থাকা সম্ভব?

Image
◾শুরুর কথা: মস্তিষ্ককে বলা হয় মহাবিশ্বের সবচে' জটিল কাঠামো। আমাদের মস্তিষ্কে প্রায় ৮৬ বিলিয়ন নিউরন রয়েছে মানে ৮৬০০ কোটি নিউরন। তুলনা করতে গেলে বলা যায়, পুরো মিল্কিওয়ে গ্যালাক্সিতে যে কটা তারা রয়েছে তার প্রায় অর্ধেক সংখ্যক নিউরন রয়েছে আমাদের মস্তিষ্কে। এই নিউরনগুলো আবার প্রত্যেকে আলাদাভাবে ১০০০০ টা অন্য নিউরনের সাথে যুক্ত হয়ে জটিল থেকেও জটিলতম কাঠামো গঠন করেছে। নিউরনের এই একে অপরের সাথে যে কানেকশন রয়েছে তা জন্মের পরে প্রতিনিয়ত পরিবর্তিত হতে থাকে, এক কথায় ব্রেন প্রতিনিয়ত 'রি-ওয়্যার্ড' হতে থাকে। একটা উদাহরণ দিলে বিষয়টা বুঝতে সুবিধা হবে, ধরুন আপনি কিছু দিন ধরে একটা গাণিতিক সমস্যা নিয়ে ভাবছেন, কোনো কূলকিনারা করতে পারছেন না। একদিন হঠাৎ সমস্যার সমাধান করে ফেললেন। কীভাবে করলেন? আসলে এতোদিন সমস্যাটা নিয়ে ভাবতে গিয়ে আপনার মস্তিষ্কের নিউরাল কানেকশন চেন্ঞ্জ হয়ে গিয়েছে, ব্রেনের সমস্যা সমাধানে জড়িত অংশের নিউরনগুলো আরো বেশিসংখ্যক নিউরনের সাথে সংযোগ তৈরি করেছে, ফলে আপনি সমস্যার সমাধান পেয়ে গেছেন। আমাদের মস্তিষ্ক আসলে অত্যন্ত নমনীয়, যেকোনোক্ষেত্রেই এটা নিজের নিউরাল নেটওয়ার্ক পুনঃবিন্যস...

সাবধান! AI অ্যালগরিদম ব্যবহার করে কি-বোর্ডের বোতাম চাপার শব্দ ব্যবহার করেই পাসওয়ার্ড জেনে নেয়া সম্ভব!

Image
কি-বোর্ডে বোতাম চাপার শব্দ রেকর্ড করে পাসওয়ার্ড হ্যাক করা নতুন কিছু নয়, তবে AI অ্যালগরিদম ব্যবহার করে গবেষকরা অনেক বেশি নির্ভুলতার সাথে এটি করতে সমর্থ হয়েছেন। সম্প্রতি ডারহাম ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ সারে এবং লন্ডনের রয়্যাল হলওয়ে ইউনিভার্সিটির কম্পিউটার বিজ্ঞানীরা একটি এআই মডেল, "সাইবার অ্যাটাক" তৈরি করেছেন যেখানে একটি ডিপ লার্নিং মডেল, ZOOM এবং স্মার্টফোনের মাইক্রোফোন থেকে অডিও রেকর্ডিং ব্যবহার করে কিস্ট্রোক শ্রেণীবদ্ধ করেছে। যখন জুম ব্যবহার করে কীস্ট্রোকের উপর প্রশিক্ষণ দেওয়া হয়, গবেষকরা ৯৩ শতাংশ নির্ভুলতা অর্জন করেন এবং একটি স্মার্টফোন ব্যবহার করে তারা ৯৫ শতাংশ নির্ভুলতা অর্জন করেন। অফ-দ্য-শেল্ফ ইক্যুইপমেন্ট এবং সফ্টওয়্যার ব্যবহার করে, তারা এই ধরনের আক্রমণ কীভাবে সম্ভব তা দেখাতে সক্ষম হয়েছিলেন।  অ্যাকোস্টিক সাইড চ্যানেল অ্যাটাক (ASCA) নামে পরিচিত এই ধরনের সাইবার অ্যাটাক নিয়ে  ২০০০ সালের এর দশকের গোড়ার দিকে গবেষণা শুরু হয়েছিল, কিন্তু পরবর্তীতে খুব একটা ফোকাস পায়নি। যাইহোক, এখন ভিডিও কনফারেন্সিংয়ের উত্থানের কারণে, লোকেরা ক্যাফে এবং পাবলিক প্লেসে দূরবর্তীভাবে...

নভোচারীদের তেজস্ক্রিয় বিকিরণ থেকে রক্ষা করতে সক্ষম রেডিওট্রফিক ছত্রাক

Image
 স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ের গবেষকদের একটি দল  তেজস্ক্রিয় বিকিরণ থেকে মহাকাশচারীদের রক্ষা করার জন্য পরিত্যক্ত চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সাইটটিতে এবং আরো কিছু ধ্বংসপ্রাপ্ত নিউক্লিয়ার রিয়েক্টরে ক্রমবর্ধমান ছত্রাক ( Radiotrophic fungus নামে অধিক পরিচিত) ব্যবহার করার কার্যকারিতা পরীক্ষা করেছে। NASA -এর কর্মকর্তারা মঙ্গল গ্রহে মানুষ পাঠাতে খুবই তৎপর কিন্তু  তাদের ইচ্ছাকে বাস্তবায়িত করার আগে অনেক প্রযুক্তিগত চ্যালেঞ্জ অতিক্রম করতে হবে— সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি হলো তেজস্ক্রিয় বিকিরণ থেকে মহাকাশচারীদের রক্ষা করা। পৃথিবীর প্রতিরক্ষামূলক বায়ুমণ্ডল এবং চৌম্বক ক্ষেত্র ছাড়া মানুষ মহাকাশে, চাঁদে বা মঙ্গলে খুব বেশি দিন বাঁচবে না। তাই বিজ্ঞানীরা মহাকাশচারীদের রক্ষা করার জন্য কার্যকর উপায় খুঁজছেন। এই নতুন প্রচেষ্টায়, গবেষকরা দেখিয়েছেন যে কিছু ধরণের ছত্রাক রাশিয়ার চেরনোবিল অঞ্চলে ধ্বংস হওয়া পারমাণবিক চুল্লীর ভেতরে উচ্চ তেজস্ক্রিয়তাপূর্ণ স্থানে বংশ-বিস্তার করতে সক্ষম [প্রথম আবিষ্কৃত হয় ১৯৯১ সালে]। পরীক্ষায় দেখা গেছে যে এগুলো ক...

বিজ্ঞান ও প্রকৃতিবাদী দর্শন নিয়ে রেফারেন্স ভিত্তিক ব্লগ প্রকাশের মাধ্যমে এ বিষয়ে সকলকে প্রকৃত তথ্য জানানোই আমাদের মূল লক্ষ্য।

Image
  বিজ্ঞান ও প্রকৃতিবাদী দর্শন নিয়ে রেফারেন্স ভিত্তিক ব্লগ প্রকাশের মাধ্যমে এ বিষয়ে সকলকে প্রকৃত তথ্য জানানোই আমাদের মূল লক্ষ্য।