সাবধান! AI অ্যালগরিদম ব্যবহার করে কি-বোর্ডের বোতাম চাপার শব্দ ব্যবহার করেই পাসওয়ার্ড জেনে নেয়া সম্ভব!
কি-বোর্ডে বোতাম চাপার শব্দ রেকর্ড করে পাসওয়ার্ড হ্যাক করা নতুন কিছু নয়, তবে AI অ্যালগরিদম ব্যবহার করে গবেষকরা অনেক বেশি নির্ভুলতার সাথে এটি করতে সমর্থ হয়েছেন।
সম্প্রতি ডারহাম ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ সারে এবং লন্ডনের রয়্যাল হলওয়ে ইউনিভার্সিটির কম্পিউটার বিজ্ঞানীরা একটি এআই মডেল, "সাইবার অ্যাটাক" তৈরি করেছেন যেখানে একটি ডিপ লার্নিং মডেল, ZOOM এবং স্মার্টফোনের মাইক্রোফোন থেকে অডিও রেকর্ডিং ব্যবহার করে কিস্ট্রোক শ্রেণীবদ্ধ করেছে। যখন জুম ব্যবহার করে কীস্ট্রোকের উপর প্রশিক্ষণ দেওয়া হয়, গবেষকরা ৯৩ শতাংশ নির্ভুলতা অর্জন করেন এবং একটি স্মার্টফোন ব্যবহার করে তারা ৯৫ শতাংশ নির্ভুলতা অর্জন করেন। অফ-দ্য-শেল্ফ ইক্যুইপমেন্ট এবং সফ্টওয়্যার ব্যবহার করে, তারা এই ধরনের আক্রমণ কীভাবে সম্ভব তা দেখাতে সক্ষম হয়েছিলেন।
অ্যাকোস্টিক সাইড চ্যানেল অ্যাটাক (ASCA) নামে পরিচিত এই ধরনের সাইবার অ্যাটাক নিয়ে ২০০০ সালের এর দশকের গোড়ার দিকে গবেষণা শুরু হয়েছিল, কিন্তু পরবর্তীতে খুব একটা ফোকাস পায়নি। যাইহোক, এখন ভিডিও কনফারেন্সিংয়ের উত্থানের কারণে, লোকেরা ক্যাফে এবং পাবলিক প্লেসে দূরবর্তীভাবে কাজ করছে এবং নিউরাল নেটওয়ার্কের সাম্প্রতিক অগ্রগতির কারণে, গবেষকরা আমাদের দেখাচ্ছেন যে কীভাবে এই হুমকি আরও প্রবল হতে পারে। ডিপ লার্নিং সিস্টেম অনেক বেশি অ্যাক্সেসযোগ্য হওয়ার এভাবে আপনার ব্যাক্তিগত তথ্য হ্যাক করা এখন আরও সহজ হয়ে পড়েছে।
তাহলে কিভাবে মানুষ অ্যাকোস্টিক সাইড চ্যানেল অ্যাটাক (ASCA) থেকে নিজেদের রক্ষা করতে পারে? সবচেয়ে সহজ উত্তর হল কোনো মাইক্রোফোনের কাছে বা ZOOM এ আপনার পাসওয়ার্ড টাইপ করবেন না। কিন্তু এটা সবসময় সম্ভব হয় না। গবেষকরা তাই প্রস্তাব করেছেন যে আপনার পাসওয়ার্ডটি টু ফ্যাক্টর অথেন্টিকেশনের মাধ্যমে সুরক্ষিত, যেখানেই সম্ভব বায়োমেট্রিক লগইন ব্যবহার করে এবং বড় এবং ছোট হাতের অক্ষর সহ এলোমেলো পাসওয়ার্ড ব্যবহার করে, ব্যাক্তিগত তথ্যাদি হ্যাক হওয়া থেকে বাঁচাতে পারবেন।
©️ Naturalist's View

Comments
Post a Comment