আবিষ্কৃত হয়েছে মোটা লবণের দানার আকৃতির (০.৫ মি.মি.) মাইক্রোস্কোপিক ক্যামেরা যা কিনা এর আকৃতির ৫ লাখ গুণ বড় লেন্সের সমান রেজুলেশনের রঙিন ছবি তুলতে সক্ষম!
প্রিন্সটন ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনের গবেষকরা, মোটা লবণের দানার আকারের একটি ক্যামেরা তৈরি করেছেন। মাত্র আধা মিলিমিটার চওড়া এই ক্যামেরাটি পরিষ্কার, রঙিন ছবি তুলতে সক্ষম। গবেষকরা এ নিয়ে কয়েক মাস আগে নেচার কমিউনিকেশনে একটি গবেষণাপত্র প্রকাশ করেছেন । ◾ক্যামেরাটির গঠন এবং কার্যপদ্ধতি: মাইক্রোস্কোপিক ক্যামেরাটি মোটা লবণের দানার আকারের তৈরি করা হয়েছে যা 500,000 গুণ বড় লেন্সের সমান রেজ্যুলিউশনের রঙিন ছবি তৈরি করতে পারে!এটা সিলিকনের একটি যৌগ দ্বারা তৈরি যা অনেকটা সাধারণ কাচের মতোই। এটাতে ১.৬ মিলিয়ন ক্ষুদ্র, নলাকার পোস্ট বা কলাম দ্বারা আচ্ছাদিত একটি 'মেটাসারফেস' রয়েছে। এই আলোক গ্রহণকারী পৃষ্ঠটির আকৃতি অনেকটা অ্যান্টেনার মতো। AI ভিত্তিক মেশিন লার্নিং অ্যালগরিদম আলোর সাথে প্রতিটি নলাকার ‘পোস্ট' বা কলামগুলোর মিথস্ক্রিয়াকে একটি ছবিতে রূপান্তর করে। অর্থাৎ কনভেনশনাল ক্যামেরার মতো এই ক্যামেরায় লেন্সের মাধ্যমে আলোকে ফোকাস করা লাগে না। ◾ব্যবহার: ক্যামেরাটি বিভিন্ন কাজে ব্যবহার করা যেতে পারে। ভবিষ্যতে হয়তো এই ক্যামেরা লেন্স ভিত্তিক ক্যামেরাকে সরিয়ে জায়গা নিয়...