নভোচারীদের তেজস্ক্রিয় বিকিরণ থেকে রক্ষা করতে সক্ষম রেডিওট্রফিক ছত্রাক
স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ের গবেষকদের একটি দল তেজস্ক্রিয় বিকিরণ থেকে মহাকাশচারীদের রক্ষা করার জন্য পরিত্যক্ত চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সাইটটিতে এবং আরো কিছু ধ্বংসপ্রাপ্ত নিউক্লিয়ার রিয়েক্টরে ক্রমবর্ধমান ছত্রাক ( Radiotrophic fungus নামে অধিক পরিচিত) ব্যবহার করার কার্যকারিতা পরীক্ষা করেছে। NASA -এর কর্মকর্তারা মঙ্গল গ্রহে মানুষ পাঠাতে খুবই তৎপর কিন্তু তাদের ইচ্ছাকে বাস্তবায়িত করার আগে অনেক প্রযুক্তিগত চ্যালেঞ্জ অতিক্রম করতে হবে— সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি হলো তেজস্ক্রিয় বিকিরণ থেকে মহাকাশচারীদের রক্ষা করা। পৃথিবীর প্রতিরক্ষামূলক বায়ুমণ্ডল এবং চৌম্বক ক্ষেত্র ছাড়া মানুষ মহাকাশে, চাঁদে বা মঙ্গলে খুব বেশি দিন বাঁচবে না। তাই বিজ্ঞানীরা মহাকাশচারীদের রক্ষা করার জন্য কার্যকর উপায় খুঁজছেন। এই নতুন প্রচেষ্টায়, গবেষকরা দেখিয়েছেন যে কিছু ধরণের ছত্রাক রাশিয়ার চেরনোবিল অঞ্চলে ধ্বংস হওয়া পারমাণবিক চুল্লীর ভেতরে উচ্চ তেজস্ক্রিয়তাপূর্ণ স্থানে বংশ-বিস্তার করতে সক্ষম [প্রথম আবিষ্কৃত হয় ১৯৯১ সালে]। পরীক্ষায় দেখা গেছে যে এগুলো ক...