নভোচারীদের তেজস্ক্রিয় বিকিরণ থেকে রক্ষা করতে সক্ষম রেডিওট্রফিক ছত্রাক
স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ের গবেষকদের একটি দল তেজস্ক্রিয় বিকিরণ থেকে মহাকাশচারীদের রক্ষা করার জন্য পরিত্যক্ত চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সাইটটিতে এবং আরো কিছু ধ্বংসপ্রাপ্ত নিউক্লিয়ার রিয়েক্টরে ক্রমবর্ধমান ছত্রাক (Radiotrophic fungus নামে অধিক পরিচিত) ব্যবহার করার কার্যকারিতা পরীক্ষা করেছে। NASA-এর কর্মকর্তারা মঙ্গল গ্রহে মানুষ পাঠাতে খুবই তৎপর কিন্তু তাদের ইচ্ছাকে বাস্তবায়িত করার আগে অনেক প্রযুক্তিগত চ্যালেঞ্জ অতিক্রম করতে হবে— সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি হলো তেজস্ক্রিয় বিকিরণ থেকে মহাকাশচারীদের রক্ষা করা।
পৃথিবীর প্রতিরক্ষামূলক বায়ুমণ্ডল এবং চৌম্বক ক্ষেত্র ছাড়া মানুষ মহাকাশে, চাঁদে বা মঙ্গলে খুব বেশি দিন বাঁচবে না। তাই বিজ্ঞানীরা মহাকাশচারীদের রক্ষা করার জন্য কার্যকর উপায় খুঁজছেন। এই নতুন প্রচেষ্টায়, গবেষকরা দেখিয়েছেন যে কিছু ধরণের ছত্রাক রাশিয়ার চেরনোবিল অঞ্চলে ধ্বংস হওয়া পারমাণবিক চুল্লীর ভেতরে উচ্চ তেজস্ক্রিয়তাপূর্ণ স্থানে বংশ-বিস্তার করতে সক্ষম [প্রথম আবিষ্কৃত হয় ১৯৯১ সালে]।
পরীক্ষায় দেখা গেছে যে এগুলো কেবল পারনাণবিক চুল্লীতে শুধু টিকেই থাকে না, বংশবৃদ্ধির মাধ্যমে নতুন অঞ্চলে বিস্তৃত হয়। এই ছত্রাকের শারীরবৃত্তীয় কাজের জন্য তেজস্ক্রিয় বিকিরণ শোষণ এবং শক্তিতে রূপান্তর করার ক্ষমতা রয়েছে। মানুষের জন্য তেজস্ক্রিয়তার বিরুদ্ধে shild হিসাবে এই ধরনের ছত্রাক ব্যবহার করার সম্ভাবনা খতিয়ে দেখতে, গবেষকরা চেরনোবিলে পাওয়া -Cladosporium sphaerospermum- ছত্রাকের একটি নমুনা NASA-এর মাধ্যমে International space station পাঠান। ISS এ এই নমুনা পৌছানোর পরে নভোচারীরা গবেষকদের দ্বারা আগে থেকেই সেট করা পেট্রি ডিশ পর্যবেক্ষণ করেন।
পেট্রি ডিশের একপাশে ছত্রাকে লেপা ছিল; অন্য পাশে কোন ছত্রাক ছিল না এবং পেট্রি ডিশের পিছনে একটি Radioactivity Detector লাগানো হয়েছিল যাতে তেজস্ক্রিয় বিকিরণ এর পরিমাণ কত তা পরিমাপ করা যায়। Detector টি ৩০ দিনের জন্য পর্যবেক্ষণ করা হয়েছিল। গবেষকরা দেখেছেন যে পেট্রি ডিশের যে পাশটি ছত্রাক দ্বারা আবৃত ছিল তা বিকিরণের মাত্রা অনাবৃত পাশের তুলনায় প্রায় ২% কমিয়ে দেয়।
মঙ্গল গ্রহে মানব কলোনি গড়ার জন্য ছত্রাকটিকে স্পেস স্যুটের কাঠামোতে ঘনভাবে চাষ করা যেতে পারে, এটি সম্ভবত প্রাথমিক স্তরের সুরক্ষা প্রদান করতে পারবে তাও প্রায় বিনামূল্যে।
তথ্যসূত্র:
1. https://en.wikipedia.org/wiki/Radiotrophic_fungus
2. https://www.cnet.com/science/fungi-found-in-chernobyl-feeds-on-radiation-report-says/



অত্যন্ত ধন্যবাদ এই অসাধারণ তথ্যটি সম্পর্কে অবগত করার জন্য।
ReplyDelete